আফসোস নিয়েই ফিরছেন জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব দাবায় প্রথম রাউন্ড থেকেই বিদায়। কিন্তু একটা আফসোস থেকে গেল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের। ইসরায়েলের শক্তিশালী গ্র্যান্ডমাস্টার বরিস গেলফান্ডের বিপক্ষে দারুণ খেলেও হেরেছেন প্রথম ম্যাচে। পরশু দ্বিতীয় ম্যাচে জেতার অবস্থায় থেকেও ১০৩ চালের দীর্ঘ ম্যাচটি ড্র। জিয়ার স্ত্রী কাল মুঠোফোনে বলছিলেন, ‘ফোনে সে আমাকে জানিয়েছে, এমন হারে কষ্ট পেয়েছে খুব। ভালো খেলেও এভাবে বিদায় নেওয়ায় কষ্ট নিয়েই ফিরছে দেশে।’ আজই সকালে ঢাকায় ফেরার কথা জিয়ার।