আফ্রিকা-কনক্যাকাফের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.রাশিয়াকে পেছনে ফেলে নকআউট পর্বে উঠে গেছে আলজেরিয়া l এএফপি
.রাশিয়াকে পেছনে ফেলে নকআউট পর্বে উঠে গেছে আলজেরিয়া l এএফপি

নাইজেরিয়ার দ্বিতীয় রাউন্ডে ওঠাকে চমক বলা যাবে না। তবে আলজেরিয়াও সেটি করে ফেলবে, ভাবেননি অনেকেই। আর দ্বিতীয় রাউন্ডে উঠে অন্য রকম একটা ইতিহাসও গড়ে ফেলেছে আলজেরিয়া। এই প্রথম আফ্রিকার দুটি দেশ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠল। ১৯৮৬ সাল থেকে প্রতিবারই অন্তত একটি আফ্রিকান দল দ্বিতীয় রাউন্ডে খেলেছে। মরক্কোর দেখানো পথে হেঁটেছে ক্যামেরুন, নাইজেরিয়া, সেনেগাল, ঘানা।
ইতিহাস গড়েছে কনক্যাকাফের দলগুলোও। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের জন্য নকআউট পর্ব অবশ্য নতুন কিছু নয়, তবে কোস্টারিকার এই অর্জন আগে ছিল মাত্র একবার। ১৯৯০ বিশ্বকাপে অবশ্য যুক্তরাষ্ট্র-মেক্সিকোর কেউই দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি। এবারই প্রথম এই অঞ্চলের তিনটি দল উঠল নকআউট পর্বে।