আফ্রিকায় মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকির কেলেঙ্কারির কালি লেগেছে গায়ে। কিন্তু যত বিতর্কই আঁকড়ে ধরুক, সামাজিক দায়িত্ব পালন থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন না মেসি। ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছেন আগেই। এবার কাতারের অ্যাসপায়ার একাডেমির একটা সমাজসেবামূলক কাজে যাচ্ছেন আফ্রিকা। সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহেই সেনেগাল যাবেন। সেখানে মহামারির মতো ছড়িয়ে পড়া ম্যালেরিয়া প্রতিরোধে পরামর্শ দেবেন। মশা ঠেকাতে স্থানীয়দের মধ্যে কিছু মশারিও বিতরণ করবেন। সেনেগালের রাজধানী ডাকারে উদ্বোধন করবেন ‘সুস্বাস্থ্যের জন্য ফুটবল’ শীর্ষক একটা কর্মসূচিও। ম্যালেরিয়ার কবলে প্রতি ৯০ মিনিটে ১৮০ জন শিশু মারা যায় আফ্রিকায়। ওয়েবসাইট।