আফ্রিকার শিক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত বিশ্ব যা করতে পারেনি, তা করে দেখাল আফ্রিকা। ফুটবল ফেডারেশনের দ্বিতীয় মহিলা প্রধান উপহার দিল বিশ্বকে। পরশু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিয়েরা লিওন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইশা জোহানসেন। ৪৮ বছর বয়সী ভদ্রমহিলা এফসি জোহানসেন নামের একটি ক্লাবের প্রতিষ্ঠাতা। এর আগে বিশ্বে ফুটবল ফেডারেশনের প্রথম মহিলা প্রধান নির্বাচিত হয়েছিলেন বুরুন্ডির লিডিয়া এনসেকেরা। জোহানসেনের তিন প্রতিদ্বন্দ্বীকেই অযোগ্য ঘোষণা করে ফিফার গঠন করা নির্বাচক কমিটি। ওই তিনজনের একজন ইন্টার মিলান ও মোনাকোর সাবেক স্ট্রাইকার মোহামেদ ক্যালোনের প্রার্থিতা বাতিল হয়েছে সিয়েরা লিওনে বসবাস না করায়। এএফপি।