আফ্রিকার 'প্রথম' ডারবান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২২ সালের কমনওয়েলথ গেমস হবে ডারবানে। কাল নিউজিল্যান্ডের অকল্যান্ডে কমনওয়েলথ গেমস ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় ২০২২ গেমসের আয়োজক হিসেবে ঘোষণা করা হয়েছে দক্ষিণ আফ্রিকার তৃতীয় বড় শহরটির নাম। আয়োজন প্রার্থিতায় অবশ্য ডারবানের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। খরচের কথা ভেবে গত ফেব্রুয়ারিতে কানাডার এডমন্টন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় আফ্রিকার প্রথম শহর হিসেবে ডারবানের আয়োজক হওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। ১৯৩০ সালে শুরু কমনওয়েলথ গেমস সর্বোচ্চ ছয়বার আয়োজন করেছে ব্রিটেন, চারবার করে অস্ট্রেলিয়া ও কানাডা, তিনবার নিউজিল্যান্ড। একবার করে আয়োজক হয়েছে জ্যামাইকা, মালয়েশিয়া ও ভারত। এএফপি।