আফ্রিদি-চমকে শুরু ব্রাভোয় শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড দল ঘোষণা করে দিয়েছিল সেই ৫ এপ্রিল। চ্যাম্পিয়নস ট্রফির ঠিক আগেই ইংল্যান্ড সফর, এ জন্যই এত আগেভাগে কিউইদের দল ঘোষণা। বাকি দলগুলো চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা করল গত কদিনে। শুরুটা হয়েছিল পাকিস্তানকে দিয়ে, ২৯ এপ্রিল। ছিল বড়সড় এক চমক, জায়গা পাননি শহীদ আফ্রিদি। গত পরশু দল ঘোষণার শেষটা হলো ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে। সবচেয়ে বড় চমকটা রাখা ছিল যেন শেষের জন্যই। ড্যারেন স্যামিকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক করা হলো ডোয়াইন ব্রাভোকে!ক্যারিবিয়ানদের নেতৃত্ব বদলের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি ঘোষণার আগ পর্যন্তও। শুধু এ কারণেই নয়, ব্রাভোর অধিনায়ক হওয়া বড় চমক, কারণ এই অলরাউন্ডার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেই নেই! স্যামি অবশ্য দলে আছেন। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে চালিয়েও যাবেন তিনি। ছোট-বড় চমক ছিল মোটামুটি সব দলেই। ভারত বাদ দিয়েছে গৌতম গম্ভীর ও যুবরাজ সিংকে। প্রায় তিন বছর পর ফিরেছেন দিনেশ কার্তিক। ফিরেছেন শিখর ধাওয়ান, মুরালি বিজয় ও ইরফান পাঠানও। ইংল্যান্ড আরেকবার সুযোগ দিয়েছে রবি বোপারাকে। চোট কাটিয়ে ফিরেছেন টিম ব্রেসনান ও গ্রায়েম সোয়ান। অস্ট্রেলিয়া দলে রেখেছে তরুণ পেসার নাথান কোল্টার-নাইলকে, ফিরেছেন অলরাউন্ডার মিচেল মার্শ। চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন জেপি ডুমিনি, ব্যক্তিগত কারণে খেলছেন না জ্যাক ক্যালিস। সাড়ে তিন বছর পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরেছেন চানাকা ভেলেগেদারা। পাকিস্তান দলে আফ্রিদি ছাড়াও জায়গা হয়নি উমর আকমল ও সোহেল তানভিরের। ফিরেছেন উমর আমিন, সুযোগ পেয়েছেন দুই তরুণ পেসার এহসান আদিল ও আসাদ আলী। ওয়েবসাইট।ভারত: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, দিনেশ কার্তিক, মুরালি বিজয়, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠান, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, বিনয় কুমার। ইংল্যান্ড: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ইয়ান বেল, রবি বোপারা, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, স্টিভেন ফিন, এউইন মরগান, জো রুট, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, জোনাথন ট্রট, ক্রিস ওকস।অস্ট্রেলিয়া: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, ফিল হিউজ, অ্যাডাম ভোজেস, ম্যাথু ওয়েড, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফকনার, জেভিয়ার ডোহার্টি, ক্লিন্ট ম্যাকাই, মিচেল জনসন, মিচেল স্টার্ক, নাথান কোল্টার-নাইল।দক্ষিণ আফ্রিকা: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারডিয়েন, জেপি ডুমিনি, ফ্যাফ ডু প্লেসিস, কলিন ইনগ্রাম, ররি ক্লেইনভেল্ট, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মরনে মরকেল, রবিন পিটারসন, অ্যারন ফাঙ্গিসো, গ্রায়েম স্মিথ, ডেল স্টেইন, লনওয়াবো সতসোবে।শ্রীলঙ্কা: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, রঙ্গনা হেরাথ, নুয়ান কুলাসেকারা, শামিন্দা ইরাঙ্গা, সচিত্রা সেনানায়েকে, চানাকা ভেলেগেদারা। পাকিস্তান: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ইমরান ফারহাত, নাসির জামশেদ, কামরান আকমল, শোয়েব মালিক, আসাদ শফিক, সাঈদ আজমল, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান, আসাদ আলী, ওয়াহাব রিয়াজ, উমর আমিন, আবদুর রেহমান, এহসান আদিল।ওয়েস্ট ইন্ডিজ: ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), দিনেশ রামদিন, টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, জনসন চার্লস, ক্রিস গেইল, জেসন হোল্ডার, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, রবি রামপল, কেমার রোচ, ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস, রামনরেশ সারওয়ান, ডেভন স্মিথ।নিউজিল্যান্ড: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, গ্রান্ট এলিয়ট, অ্যান্ড্রু এলিস, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গাপটিল, মিচেল ম্যাকক্লিনাঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, কলিন মানরো, লুক রনকি, টিম সাউদি, রস টেলর, ড্যানিয়েল ভেট্টোরি, কেন উইলিয়ামসন।