আফ্রিদি বললেন, তিনি প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে দলের অধিনায়কত্ব হারানো, তারপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করেই সরে দাঁড়ানো—শহীদ আফ্রিদির জীবনের গত ছয় মাস ছিল ঝঞ্ঝামুখর। কিন্তু আবারও পাকিস্তান দলের অংশ হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে দুবাই রওনা হওয়ার আগে পরশু করাচি বিমানবন্দরে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন, এই ঝোড়ো সময়কে মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলতে দেবেন না।শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামীকাল। এই সিরিজ খেলার জন্য এরই মধ্যে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন আফ্রিদি। দেশ ছাড়ার আগে করাচি বিমানবন্দরে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক জানান, তাঁর ভাবনায় এখন শুধুই ক্রিকেট, ‘এখন শুধু খেলার সময়। ক্রিকেটের বাইরে অন্য কিছু নিয়ে আমি ভাবতে চাই না।’গত মে মাসে দল নির্বাচন নিয়ে কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ওয়ানডে দলের অধিনায়কত্ব হারান আফ্রিদি। এরপর হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। পাকিস্তানের ক্রিকেট প্রশাসনে পরিবর্তন আসায় গত মাসে আবারও ক্রিকেটে ফেরার ঘোষণা দেন। এরপরই সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেওয়া হয় তাঁকে। আফ্রিদির আশা, এই সিরিজ তাঁকে স্বরূপে দেখবে, ‘দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরতে পারার অনুভূতিটা দারুণ। অনেক মানুষই চেয়েছেন আমি ক্রিকেট খেলি এবং সবাই সহযোগিতা করেছে। তাই এখন শুধু খেলার সময়। পাকিস্তান দলের হয়ে খেলাটাই আমার অগ্রাধিকার। দলকে অবশ্যই মিস করেছি আমি। দুটি সফর মিস করে আবার দলে ফিরেছি। আশা করছি, ভালো করতে পারব।’দুবাইতে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের পরের চারটি ওয়ানডে ১৪, ১৮, ২০ ও ২৩ নভেম্বর। ২৫ তারিখ একটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল। ওয়েবসাইট।