আফ্রিদি ‘প্রতিশোধ’ দেখছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত প্রতীক্ষার প্রহর ফুরোচ্ছে ক্রিকেটপ্রেমীদের। আবারও ক্রিকেট মাঠে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। আগামী ১৮ মার্চ এশিয়া কাপে খেলা এই দুদলের। গত বছর বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালেই সবশেষ দেখা হয়েছিল এই দুদলের। মোহালির সেই ম্যাচ জিতেই ফাইনালে ওঠা ভারত পরে হয়েছিল চ্যাম্পিয়ন।ঢাকায় কি সেই হারের শোধ তুলবে পাকিস্তান? এটা কি হবে প্রতিশোধের ম্যাচ? কিন্তু বিপিএল খেলে মাত্রই ঢাকা থেকে পাকিস্তানে যাওয়া শহীদ আফ্রিদি ম্যাচটিকে এই নামে ডাকতে চান না। ঢাকা থেকে ফিরে কাল সাবেক পাকিস্তানি অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি ভারতের বিপক্ষে ম্যাচটাকে প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখা উচিত নয়। আমাদের দরকার প্রতিটা ম্যাচকেই একই রকম গুরুত্বের সঙ্গে নেওয়া।’ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারের জন্য নিজেদের অতিমাত্রায় রক্ষণাত্মক হওয়াকেই দায়ী করেছেন আফ্রিদি। তাই এশিয়া কাপে আক্রমণাত্মক পাকিস্তানকেই চান সাবেক অধিনায়ক। আরও অনেক বিষয় নিয়ে কথা বললেও এড়িয়ে গেছেন তাঁর আবারও অধিনায়ক হওয়া নিয়ে ওঠা প্রশ্নকে। ইএসপিএন স্টার।