আফ্রিদিই পাকিস্তানের অধিনায়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের দল ঘোষণা হয়েছে ১৮ জানুয়ারি। প্রায় দুই সপ্তাহ হতে চলল, দলের অধিনায়ক ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পরিস্থিতি যা তাতে হয়তো শহীদ আফ্রিদিই বিশ্বকাপে নেতৃত্ব দিতে চলেছেন পাকিস্তানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে আফ্রিদির ব্যাট ঝলসে ওঠায় (২৫ বলে ৬৫) নেতৃত্বের দৌড়ে পেছনে ফেলেছেন মিসবাহ-উল হককে। সাবেক-বর্তমান অনেক খেলোয়াড়েরই সমর্থন পাচ্ছেন তিনি। শোয়েব মালিকের কথাই ধরুন, ‘আমার মনে হয় না এখন অধিনায়ক বদল করাটা ভালো কিছু হবে। গত এক বছর থেকেই যখন আফ্রিদি দলের নেতৃত্ব দিচ্ছে, তাকে সরানোর প্রয়োজন আছে বলে মনে হয় না।’পিসিবির এক সূত্র জানিয়েছে, আজই এই ঘোষণা আসতে পারে। তবে অধিনায়ক হিসেবে আবারও দায়িত্ব নেওয়ার আগ থেকেই দলে খেলোয়াড়দের ভূমিকা নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছেন আফ্রিদি। তাঁর কথা শুনে মনে হচ্ছে না, বিশ্বকাপে ফাস্ট বোলার শোয়েব আখতারের ভূমিকা খুব বেশি থাকবে, ‘এটা সত্যি, ফর্ম ও ফিটনেস ফিরে পেতে আরও অনেক খাটতে হবে ওকে। যদিও ও নেটে বেশ পরিশ্রম করছে। এবং আমাদের কোচ ওয়াকার ইউনুসও তাকে অনেক সময় দিচ্ছেন।’ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলেছিলেন ‘পিন্ডি এক্সপ্রেস’। কিন্তু সে ম্যাচে হেরে যায় পাকিস্তান। পরের দুই ম্যাচে আর দলে জায়গা হয়নি ৩৫ বছর বয়সী পেসারের। ওয়েবসাইট।