আফ্রিদিকে আত্মজার খোঁটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে নিজের প্রথম আন্তর্জাতিক ইনিংসেই দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। সেই শহীদ আফ্রিদিরই গত ৩৩ ইনিংসে মাত্র একটি ফিফটি! পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক নিজেও বিব্রত। এবার আফ্রিদি প্রতিজ্ঞা করেছেন, ভালো ব্যাটসম্যান হয়ে উঠবেন। কোচ-ম্যানেজাররা বলে বলেও যেটি করাতে পারেননি, সেই দাওয়াই আফ্রিদি পেলেন মেয়েদের কাছ থেকে। ব্যাটিং নিয়ে তাঁকে খোঁটা দিল দুই মেয়ে আকসা আর আনসা। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সাংবাদিকদের আফ্রিদি বলেছেন, ‘এই সফরে নিজের ব্যাটিংয়ে উন্নতি আনতে চাই। ব্যাটিংটা আসলেই যাচ্ছেতাই হয়ে গেছে। আমার মেয়েও এখন আমাকে এই বলে খোঁচা দেয়, “বাবা, বুম বুম আউট”।’ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টি-টোয়েন্টি ২১ এপ্রিল। এরপর ৫ ওয়ানডের সিরিজ। এই ছয় ম্যাচের নেতৃত্ব দিয়ে দেশে ফিরে আসবেন আফ্রিদি। বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান তাঁকে আবারও টেস্টে ফেরার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আফ্রিদি বলছেন, ‘টেস্টে ফেরার কোনো পরিকল্পনা আমার নেই। আসলে ওই ধরনের ক্রিকেটের জন্য নিজেকে উপযুক্ত মনে হয় না।’ ওয়েবসাইট।