আফ্রিদিকে ইমরান, ওয়াসিমের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্রিকেটারদের মধ্যে একতা বিশ্বকাপে সফলতার মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। মাঠে নেতৃত্ব দেওয়ার মতো পারফরম্যান্সেও দলকে নেতৃত্ব দিতে হবে। ক্রিকেটাররা যদি আত্মবিশ্বাসী থাকে আর সেই আত্মবিশ্বাস অনুসারে খেলতে পারে, তাহলে বিশ্বকাপ জয় করা সম্ভব’—ইমরান খান।‘জনসমক্ষে ক্রিকেটারদের সমালোচনা করা থেকে বিরত থাকতে হবে। কারণ, এতে তারা উত্সাহ হারিয়ে ফেলতে পারে, ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট করতে পারে। সবসময় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করে যেতে হবে’—ওয়াসিম আকরাম।ইমরান খান ও ওয়াসিম আকরামের এ পরামর্শ এবারের বিশ্বকাপে পাকিস্তান দলের অধিনায়ক শহীদ আফ্রিদির প্রতি। ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি ফিরিয়ে আনতে সাবেক দুই অধিনায়কের শরণাপন্ন হয়েছিলেন আফ্রিদি।পাকিস্তান এ পর্যন্ত একবারই বিশ্বকাপ জয়ের স্বাদ নিয়েছে, ১৯৯২ সালে। সেবার পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন ইমরান খান। ওয়াসিম আকরাম বিশ্বকাপ এনে দিতে না পারলেও ১৯৯৯ সালে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন দলকে।সাবেক অধিনায়কদের পরামর্শ নেওয়া প্রশ্নে সকালে বাংলাদেশের উদ্দেশে ওড়ার আগে আফ্রিদি করাচিতে সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, আমি ইমরান খান ও ওয়াসিম আকরামের সঙ্গে কথা বলেছি। পাকিস্তান ক্রিকেটে অবদান ও সহযোগিতার ক্ষেত্রে তাঁদের আদর্শ হিসেবে দেখি আমি। তাঁরা আমাকে ভালো করতে প্রয়োজনীয় সব পরামর্শ দিয়েছেন। পিটিআই।