আফ্রিদিকে বিশাল জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙবেন, তবু যেন মচকাবেন না শহীদ আফ্রিদি। কাউন্টিতে খেলার জন্য পিসিবির সঙ্গে আপস করে আরজি তুলে নিয়েছেন। আচরণবিধি ভেঙেছেন, এটা মেনে নিলেও ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। এ জন্য মাশুলও দিতে হচ্ছে বিশাল। আচরণবিধি ভঙ্গের জন্য পিসিবির শৃঙ্খলাবিষয়ক কমিটি ৪৫ লাখ রুপি জরিমানা করেছে সাবেক অধিনায়ককে। তবে পূর্বধারণা মতো তাঁর অনাপত্তিপত্র ফিরিয়ে দেওয়া হয়েছে। শাস্তি মেনে নিয়েছেন আফ্রিদি। জানিয়েছেন অবসরের সিদ্ধান্তও পাল্টাচ্ছেন না।অনাপত্তি পাওয়ার শর্ত হিসেবে কালই পিসিবির গঠিত শৃঙ্খলাবিষয়ক কমিটির সঙ্গে দেখা করেছেন আফ্রিদি। বৈঠকের পর আফ্রিদি সংবাদমাধ্যমে বলেছিলেন, ভুল স্বীকার করলেও ক্ষমা চাইবেন না। কারণ এই ভুল করতে নাকি তাঁকে বাধ্য করা হয়েছে! তিন সদস্যবিশিষ্ট কমিটিতে আছেন সাবেক টেস্ট ওপেনার শফিক আহমেদ, সুলতান রানা ও উসমান ওয়াহলা। পিসিবির আইন উপদেষ্টা তাফাজ্জুল রিজভি জানিয়েছেন, আচরণবিধির বেশ কিছু শর্ত ভঙ্গের জন্য আফ্রিদির এই অঙ্কের জরিমানা হয়েছে। ওয়েবসাইট।