আফ্রিদিকে বেকায়দায় ফেলতে হারের পরিকল্পনা!
লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারির মূল হোতা জুয়াড়ি মাজহার মাজিদ দাবি করেছেন, একবার অধিনায়ক শহীদ আফ্রিদিকে বেকায়দায় ফেলতে ইচ্ছা করেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে হেরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা!লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে নিউজ অব দি ওয়ার্ল্ডের সাংবাদিক মাজহার মাহমুদের পেশ করা অডিও বার্তা থেকে গতকাল মঙ্গলবার এই তথ্য জানা গেছে। এ সময় পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট ও ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ আদালতে উপস্থিত ছিলেন। নিজের ‘ক্ষমতা’ জাহির করার একপর্যায়ে ছদ্মবেশী সাংবাদিক মাজহারকে তথ্যটি দিয়েছিলেন জুয়াড়ি মাজিদ।মাজিদের সেই বক্তব্য থেকে জানা যায়, পাকিস্তান ক্রিকেট দলের বেশির ভাগ সদস্যেরই ‘পছন্দের অধিনায়ক’ ছিলেন সালমান বাট। বাটকে অধিনায়ক হিসেবে পেতেই টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক আফ্রিদিকে বেকায়দায় ফেলার চেষ্টা করেন ক্রিকেটাররা।জুয়াড়ি মাজিদের ভাষায়, আফ্রিদিকে অধিনায়কত্ব থেকে সরাতে অনেক ক্রিকেটারই চেষ্টা করেছেন। সবাই চেয়েছিলেন, বাট অধিনায়ক হোক। সেটা যেকোনো উপায়েই হোক না কেন। ওয়েবসাইট।