আফ্রিদিকে সমর্থন মিসবাহর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বিশ্বকাপ অধিনায়কের নাম ঘোষণা হবে আগামীকাল। অধিনায়ক হিসেবে কেউ চান আফ্রিদিকে, কেউ মিসবাহকে। আফ্রিদিরই পাল্লা ভারী, যেটাকে আরও ভারী করেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী মিসবাহ নিজেই।বর্তমান ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদিকে সমর্থন করলেন টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হক। কয়েকজন সাবেক ক্রিকেটার বিশ্বকাপে অধিনায়ক চাইছেন মিসবাহকে। আর মিসবাহ বলেছেন তিনি আফ্রিদির অধীনে খেলেই খুশি। ওয়েবসাইট।‘আফ্রিদি ভালোই করছে। যেই অধিনায়ক হোক, আমাদের কোনো সমস্যা নেই। আমরা মাঠে আমাদের খেলাটা খেলব। প্রত্যেকেরই কিছু না-কিছু অবদান থাকছে, রান পাচ্ছে। বোলাররাও ভালো করছে, যা ভালো লক্ষণ’—পাকিস্তানের ডেইলি টাইমস মিসবাহকে উদ্ধৃত করেছে এভাবে।