আফ্রিদিকে ৫৩ হাজার ডলার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ সফরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৫৩ হাজার ডলার জরিমানা করা হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। লাহোরে তিন সদস্যের শৃঙ্খলা কমিটির সামনে শুনানি শেষে আফ্রিদিকে এই জরিমানা করা হয়। তবে দেশের বাইরের বিভিন্ন ঘরোয়া লিগ খেলতে যাওয়ার ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।আজ বৃহস্পতিবার তিন সদস্যের এই কমিটির শুনানি শেষে পিসিবির আইনজীবী তফাজ্জল রিজভি বলেছেন, ‘আফ্রিদি কমিটির সামনে দুঃখ প্রকাশ করেছেন। পরে এটা নিয়ে আর কোনো আবেদন করবেন না বলেও জানিয়েছেন। আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁকে ৫৩ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। তবে দেশের বাইরে ঘরোয়া লিগ খেলতে যাওয়ার ব্যাপারে তাঁর ওপর আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না পিসিবি।’ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই পাকিস্তানি ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন আফ্রিদি। ওয়ানডে দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর প্রকাশ্যেই পিসিবি ও কোচ ওয়াকার ইউনুসের কড়া সমালোচনা করেন এই পাকিস্তানি অলরাউন্ডার। ওয়েবসাইট।