আফ্রিদির অবসর-নাটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জন চলছিল দিন দুয়েক ধরে। কাল সকালে সেটিকে সত্য বলে ঘোষণা দিলেন শহীদ আফ্রিদি, জানিয়ে দিলেন টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না তাঁকে। বিকেলেই আবার জানালেন, এখনই টেস্ট ছাড়ছেন না, বরং যেতে চান ইংল্যান্ড সফরে। ওয়েবসাইট।‘আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী ও ভক্ত চেয়েছিল, আমি টেস্ট ক্রিকেটে ফিরি, কিন্তু আমার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি এখানেই এবং আমি সিদ্ধান্তে অটল। আমার দৃষ্টি এখন এশিয়া কাপ, ইংল্যান্ডে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ আর আগামী বছরের বিশ্বকাপ।’ একটি সংবাদ সংস্থাকে কাল সকালে এমনটাই বলেছিলেন আফ্রিদি। বিকেলেই আবার এএফপিকে বললেন, ‘আমি টেস্ট ক্রিকেট খেলতে প্রস্তুত, কারণ আমার ধারণা, আমাকে দেশের প্রয়োজন। আমি দেশকে হতাশ করতে চাই না।’আন্তর্জাতিক ম্যাচে প্রথম ব্যাট করতে নেমেই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, তার পর থেকেই আফ্রিদি মানে ধুমধাড়াক্কা ব্যাটিং। ওয়ানডে অভিষেকের পর টেস্ট খেলতে তাই লেগে যায় বছর দুয়েক। অভিষেক টেস্টেই অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়েছিলেন ৫ উইকেট, দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে খেলেছিলেন ১৪১ রানের অসাধারণ এক ইনিংস। তার পরও টেস্ট দলে জায়গাটা কখনো পাকা করতে পারেননি। ১৪ বছরের ক্যারিয়ারে তাই ওয়ানডে খেলেছেন যেখানে ২৯৩টি, টেস্ট মাত্রই ২৬টি।২০০৬ সালের জুলাইয়ের পর থেকে অবশ্য এমনিতেও টেস্ট দলে ব্রাত্য তিনি। অথচ টেস্ট ক্রিকেটেই কিন্তু তাঁর রেকর্ড বেশি ভালো। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যেখানে গড় ২৩.১৭ ও ১৯.৫১, টেস্টে সেখানে ৩৭.৪০! ওয়ানডের সর্বকালের সর্বোচ্চ স্ট্রাইক রেটের অধিকারী টেস্টটাও খেলেছেন তাঁর মতো করেই, স্ট্রাইক রেট ৮৬.১৬! ২৬ টেস্টেই ছক্কা মেরেছেন ৫০টি। এই নাটকের পেছনে আরেকটা কারণও অনুমান করা হচ্ছে। পাকিস্তানের নতুন অধিনায়কের নাম ঘোষণা হবে আগামীকাল। কদিন ধরেই গুঞ্জন, পাকাপাকিভাবেই পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হবে আফ্রিদিকে, আর টেস্টের নেতৃত্ব পাবেন সালমান বাট। এর সঙ্গে কোনো যোগসূত্র থাকতে পারে আফ্রিদির সিদ্ধান্তের।এদিকে টেস্টের ভবিষ্যত্ নিয়ে এখনো দ্বিধান্বিত আরেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক, ‘আমি শেষ টেস্ট খেলেছি বছর তিনেক আগে। তবে নির্বাচকেরা যদি ইংল্যান্ডে আমাকে টেস্ট খেলাতে চায়, তাহলে আমি ভেবে দেখতে পারি।’