প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁকে নিয়ে চিত্রায়িত ম্যায় হুঁ আফ্রিদি ছবিটা নিয়েও অভিযোগ তুলেছিলেন শহীদ আফ্রিদি। অভিযোগ ছিল ওই ছবিতে তাঁর জীবনকাহিনি পূর্ণাঙ্গরূপে আসেনি এবং কয়েকটা দৃশ্য আপত্তিকর। পাকিস্তান অলরাউন্ডার অভিযোগ তুললেন মুক্তির অপেক্ষায় থাকা হিন্দি সিনেমা টোটাল সিয়াপা নিয়েও। হাস্যরসাত্মক প্রেমের ছবিতে তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে কৌতুক করা হয়েছে বলে দাবি আফ্রিদির। ব্যাখ্যা চেয়ে চিঠিও লিখেছেন। পাকিস্তানের সীমান্ত এলাকার ছেলে ও ইরানি মেয়ের প্রেমকাহিনি নিয়ে নির্মিত ছবিটা মুক্তি পাবে ৩১ জানুয়ারি। কর্তৃপক্ষ অবশ্য কিছু বলেনি। তবে নিজেকে আফ্রিদির ভক্ত দাবি করেছেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা পাকিস্তানি গায়ক-নায়ক আলী জাফর। ওয়েবসাইট।