আফ্রিদির চোখে সেরা ওয়াসিম-মঈন-ইনজামাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক তিনি। কিন্তু তাঁর দেখা সেরা অধিনায়ক কে? শহীদ আফ্রিদির জবাব, ওয়াসিম আকরাম, মঈন খান ও ইনজামাম-উল হক। সেরা কোচের ভোটটা আফ্রিদি দিয়েছেন প্রয়াত বব উলমারকে।‘ওয়াসিম ভাইয়ের নেতৃত্বে আমি প্রচুর ম্যাচ খেলেছি। মঈন ভাই ছিলেন অসাধারণ ক্রিকেটার। ইনজি ভাইও অসাধারণ ছিলেন। আমার দেখা সেরা অধিনায়ক এই তিনজন। প্রত্যেকের নেতৃত্বেই খেলাটা উপভোগ করেছি আমি।’ এক সাক্ষাত্কারে বলেছেন আফ্রিদি।সেরা অধিনায়ক নির্বাচনে আফ্রিদি ভোট দিয়েছেন তিনজনকে। তবে সেরা কোচ প্রশ্নে একদমই সময় নেননি তিনি। বলে দিলেন, বব উলমার! ২০০৭ সালের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বিদায়ের পরের দিন যাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় দলের হোটেলে, যাঁর মৃত্যু এখনো রয়ে গেছে অনন্ত রহস্যের বেড়াজালে!প্রয়াত কোচকেই সেরা ঘোষণা করে আফ্রিদি বলছেন, ‘তাঁর কোচিংয়ের ধরনের তুলনা হয় না। কোনো ক্রিকেটার খারাপ করলে তার সঙ্গে বসতেন উলমার, অনানুষ্ঠানিকভাবে কথা বলতেন। আর এটাই ওই ক্রিকেটারকে সবচেয়ে বেশি উদ্দীপ্ত করত।’সাবেক অধিনায়ক, কোচদের নিয়ে কথা হলো। নিজের অধিনায়কত্বের মূল্যায়ন প্রশ্নে আফ্রিদির জবাব, ‘অধিনায়ক হওয়ার পর থেকে দু-তিনটি সফরে গেছি আমরা। দায়িত্ব নিয়ে বেশ ভালো খেলেছি আমি। প্রতিটি সফর উপভোগ করেছি।’ ওয়েবসাইট।