আফ্রিদির চোখে ‘হোয়াইটওয়াশ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দুই টেস্টের দুটিতেই জয়। সিরিজ ঘরে উঠেছে পাকিস্তানের। এবার পালা বিশ্বের ১ নম্বর টেস্ট দল ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার। পরবর্তী টেস্টটা জিতে এই দৃশ্য দেখার অপেক্ষায় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।‘আমি মনে করি, তৃতীয় টেস্টেও জয় পাবে পাকিস্তান। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সামর্থ্য পাকিস্তানের রয়েছে’—এক সাক্ষাত্কারে বলেছেন আফ্রিদি।আফ্রিদির বিশ্বাস, দুটি টেস্টে জয় পেয়ে পাকিস্তানি ক্রিকেটারদের মানসিক শক্তি যথেষ্ট বেড়ে গেছে। সেই বিশ্বাস থেকে পাকিস্তানের এই অলরাউন্ডার বলছেন, ‘এই সিরিজকে ৩-০-তে জয় পাওয়ার সুযোগ হিসেবে দেখছি আমি। জয়ের ধারায় থাকায় ক্রিকেটাররা আরও বেশি সাফল্য পেতে মরিয়া। আর শীর্ষস্থানীয় দল হয়ে উঠতে এই বিষয়টাই সবচেয়ে বেশি জরুরি।’ ওয়েবসাইট।