আফ্রিদির জরিমানার অর্থ কেটে নিয়েছে পিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৫ লাখ রুপি! ক্রিকেটারকে করা পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জরিমানার এই অঙ্কটা কষ্ট করে পরিশোধ করতে হলো না শহীদ আফ্রিদিকে। বিশ্বকাপ ক্রিকেট ও ওয়েস্ট ইন্ডিজ সফর বাবদ সাবেক এই অধিনায়ক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে পাওনা ছিলেন ৫৫ লাখ রুপি। পাওনা অর্থ থেকেই আফ্রিদির জরিমানার অঙ্কটা কেটে রেখেছে পিসিবি।বোর্ডের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা পিটিআইকে এ খবর নিশ্চিত করে বলেছেন, আফ্রিদি ছাড়াও জরিমানা বাবদ জুলকারনাইন হায়দারের কাছ থেকে পাওনা পাঁচ লাখ রুপি কেটে রেখেছে পিসিবির অর্থ বিভাগ।শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গত মাসে আফ্রিদিকে ৪৫ লাখ রুপি জরিমানা করে পিসিবি। এর এক দিন পর একই কারণ দেখিয়ে জুলকারনাইনকে জরিমানা করা হয় পাঁচ লাখ রুপি। ওয়েবসাইট।