আফ্রিদির জাতীয় চুক্তি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। এর মানে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে শহীদ আফ্রিদির। এর পরও সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তা-ভাবনা করছে পিসিবি। প্রাথমিক পদক্ষেপ হিসেবে আফ্রিদির জাতীয় চুক্তি স্থগিত করাসহ কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।এক তথ্য বিবরণীতে পিসিবি জানিয়েছে, যেভাবে আফ্রিদি অবসরের ঘোষণা দিয়েছেন, তাতে ক্রিকেটারদের জাতীয় চুক্তির আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। বক্তব্যের ব্যাখ্যা চেয়ে তাঁর বরাবর নোটিশ ইস্যু করা হয়েছ। নোটিশ প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে আফ্রিদিকে জবাব দিতে হবে।অবসর ঘোষণার সময় আফ্রিদি বলেন, ‘যে বোর্ড সিনিয়র ক্রিকেটারদের কোনো রকম সম্মান দেখায় না, তাদের সঙ্গে কাজ করা যায় না। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এই বোর্ডের অধীনে খেলে যাওয়ার মতো মানসিক অবস্থা আমার নেই।’এই বক্তব্যের জন্য আফ্রিদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট বলেন, ‘আফ্রিদি যা বলেছেন, তা খুবই হতাশাজনক। সত্যি না মিথ্যা, এর বিচারে যাচ্ছি না। তবে এভাবে বলাটাই তাঁর ভুল হয়েছে। এই প্রশাসনের অধীনে খেলতে না চাইলে তাঁকে স্বাগতম।’ এর পরই পিসিবির প্রধান যোগ করেন, ‘তাঁর কথায় আচরণবিধি ভঙ্গের অনেক কিছুই খুঁজে পেয়েছি আমরা।’ ওয়েবসাইট।