আফ্রিদির নেতৃত্ব কেড়ে নেওয়ার নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে দ্বন্দ্ব, দেশে ফিরে গণমাধ্যমের সামনেও কোচের সমালোচনা—শাস্তি হিসেবে শহীদ আফ্রিদির নেতৃত্ব কেড়ে নিয়েছে পিসিবি। এত দিন ধারণাটা ছিল এমনই। তবে সর্বশেষ খবর, পাকিস্তান দলের ম্যানেজার ইন্তেখাব আলমের প্রতিবেদনের ভিত্তিতেই কেড়ে নেওয়া হয় আফ্রিদির সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়কত্ব।পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘনিষ্ঠ সূত্র পিটিআইকে জানায়, দল নির্বাচন নিয়ে বিবাদ সৃষ্টি হওয়ায় ওয়ানডে সিরিজ শেষেই এ-সংক্রান্ত প্রতিবেদন পাঠায় দলের ম্যানেজমেন্ট। এ প্রতিবেদনে আফ্রিদির কড়া সমালোচনা করেন ইন্তেখাব আলম ও ওয়াকার ইউনুস।পিসিবি সূত্র আরও জানায়, দ্রুত প্রতিবেদন পাঠাতে দলের ম্যানেজার ও কোচকে নির্দেশ দিয়েছিলেন পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট। নেতিবাচক প্রতিবেদন পাওয়ার পরই আফ্রিদির অধিনায়কত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। ওয়েবসাইট।