আফ্রিদির পাশে হ্যাম্পশায়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিদি বিতর্কে তোলপাড় এখন পাকিস্তান ক্রিকেট। টিম ম্যানেজমেন্টর সঙ্গে বিবাদে জড়িয়ে অধিনায়কত্ব হারিয়েছেন। পিসিবির ওপর অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের ‘শর্তসাপেক্ষ’ অবসরের কথা ঘোষণা করেছেন। সরাসরি পিসিবি সভাপতি ও তাঁর বর্তমান কমিটি সম্পর্কে মন্তব্য করে হয়েছেন তাদের চক্ষুশূল। আফ্রিদির ওপর ক্ষুব্ধ পিসিবি তাঁর কেন্দ্রীয় চুক্তিই কেবল বাতিল করেনি, তাঁর পাওনা সব বকেয়াসমূহ তাঁকে দিতে অস্বীকৃতি জানিয়েছে। সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে আফ্রিদির অন্য কোনো পেশাদারি লিগে খেলার সুযোগ বন্ধ করে দিতে তাঁকে যেকোনো এনওসি না দেওয়ার কথাও ঘোষণা করেছে পিসিবি। এই এনওসি (ছাড়পত্র) ছাড়া কোনো ক্রিকেটার বিদেশের কোনো লিগে খেলার সুযোগ পান না।আফ্রিদি এই মুহূর্তে ইংল্যান্ডে একটি টি-টোয়েন্টি লিগে খেলার জন্য কাউন্টি দল হ্যাম্পশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ। কিন্তু বোর্ডের সঙ্গে তাঁর এই টানাপোড়েন এই চুক্তিকে হুমকির মুখে ফেলে দিয়েছে। কারণ, পিসিবি যদি তাঁকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায় তাহলে তিনি সেখানে অবশ্যই খেলতে পারবেন না।এমতাবস্থায় আফ্রিদির পাশে এসে দাঁড়িয়েছে তাঁর কাউন্টি দল হ্যাম্পশায়ার। তারা পিসিবিকে অনুরোধ জানিয়েছে আফ্রিদিকে বুঝিয়ে-শুনিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে। এর পাশাপাশি তারা অনুরোধ করেছে পিসিবি যেন আফ্রিদিকে নিদেনপক্ষে হ্যাম্পশায়ারের হয়ে খেলার জন্য ছাড়পত্রটা দিয়ে দেয়।‘আমরা পিসিবিকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছি।’ হ্যাম্পশায়ার মুখপাত্রের বক্তব্য।তবে আফ্রিদির সঙ্গে পিসিবির সমস্যা যে সহসাই মিটছে না—এটি মোটামুটি নিশ্চিত। কারণ, আফ্রিদি কিন্তু নিজেই বলেছেন, ‘সমস্যা এখন যে পর্যায়ে রয়েছে, তা সমাধানের সুযোগ কম। সমাধানের পর্যায়টি আমি অনেক আগেই পেরিয়ে এসেছি।’ ডেইলি টাইমস।