প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপটা ধরে রাখতে পারেনি পাকিস্তান। তবে দেশে ফিরে ঠিকই ফুলেল সংবর্ধনা পেয়েছেন আফ্রিদিরা। পরশু করাচির চার ক্রিকেটার শহীদ আফ্রিদি, ফাওয়াদ আলম, আনোয়ার আলী ও শারজিল খানকে স্বাগত জানাতে করাচি বিমানবন্দরে হাজির হয়েছিলেন অনেকেই। ভারত ও বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী দুটি ইনিংস খেলা আফ্রিদি সেখানেই প্রতিশ্রুতি দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে আর হতাশ করবেন না দেশবাসীকে, ‘ফাইনালে কিছু ভুলের মূল্য দিয়েছি। আশা করছি, ভবিষ্যতে সেগুলোর পুনরাবৃত্তি করব না। এও আশা করছি, টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভালো ফলই করব।’ চোট থেকে সেরে উঠতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবশ্য বিশ্রামেই থাকতে চাইছেন এই অলরাউন্ডার। ওয়েবসাইট।