আফ্রিদির ফিফটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে তাঁর টি-টোয়েন্টি ফিফটি আছে ৩টি। কিন্তু কাল মাঠে নেমেই আরেকটা ‘ফিফটি’ হয়ে গেল শহীদ আফ্রিদির। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার ফিফটি করা প্রথম ক্রিকেটার এখন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তান (৫৫), বেশি ম্যাচ খেলার রেকর্ডেও তাই পাকিস্তানিদের প্রাধান্য। ৪৭ ম্যাচ খেলে দুইয়ে ব্রেন্ডন ম্যাককালাম, পরের চারজনই পাকিস্তানি! শোয়েব মালিকের কাল ছিল ৪১তম ম্যাচ, কাল বিশ্রামে থাকা উমর গুল খেলেছেন ৪০টি। সাঈদ আজমলের গেছে ৩৯তম ম্যাচ, ছুঁয়েছেন সদ্য সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মিসবাহ-উল-হককে।