আফ্রিদির ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা প্রত্যাবর্তন। ব্যাটে-বলে সত্যিকারের চ্যাম্পিয়ন হিসেবেই নিজেকে তুলে ধরলেন শহীদ আফ্রিদি ষ ফাইল ছবি
ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা প্রত্যাবর্তন। ব্যাটে-বলে সত্যিকারের চ্যাম্পিয়ন হিসেবেই নিজেকে তুলে ধরলেন শহীদ আফ্রিদি ষ ফাইল ছবি

যখন ব্যাটিং করতে নামলেন, ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান রীতিমতো ধ্বংসস্তূপ। রান করা দূর অস্ত, উইকেটে টিকে থাকাই দায়। শহীদ আফ্রিদি বেছে নিলেন পাল্টা-আক্রমণের পথ। পরিস্থিতি যা-ই হোক, নিজের খেলা খেলার সিদ্ধান্তে অটল থাকা সেই পরিচিত আফ্রিদি, যেটির ফসল ৫৫ বলে ৭৬ রান। ৬ চারের সঙ্গে ৫টি ছক্কা।এই ইনিংসের জন্যই ‘আফ্রিদির ফেরা’ শিরোনাম হতে পারত। তবে ওই ব্যাটিং-ঝড়কেও যে এরপর ছাড়িয়ে গেলেন বোলিংয়ে। ওয়েস্ট ইন্ডিজকে শেষ করে দিলেন মাত্র ৯৮ রানে। ১২ রানে ৭ উইকেট নিজের ক্যারিয়ার-সেরা তো বটেই, ওয়ানডে ইতিহাসেই দ্বিতীয় সেরা বোলিং। গত পরশু গায়ানার প্রভিডেন্সে প্রথম ওয়ানডেটি শেষ পর্যন্ত তাই ‘আফ্রিদির ম্যাচ’। ১২৬ রানের বিশাল জয়ের নায়ক মনে করিয়ে দিলেন একটি আপ্তবাক্যও—চ্যাম্পিয়নদের কখনো বাতিল করে দিতে হয় না। এটাও হয়তো জানিয়ে দিলেন, আফ্রিদির ক্যারিয়ারের এপিটাফটা কখন লেখা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আফ্রিদিরই!সেটা এখনই লিখে ফেলতে চান না। আফ্রিদি বরং দলকে দিতে চান দুহাত ভরে, ‘আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি এবং নিজের ওপর ভরসা রেখেছি। আমি আমার দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই। আমার জন্য এটা শুধু দলে টিকে থাকার সময় নয়, সময়টা দলকে অনেক কিছু দেওয়ার। দলে টিকে থাকাটা সহজ ছিল না। তবে আমি ইতিবাচক থাকার চেষ্টা করেছি।’নিজে যতই ইতিবাচক থাকুন, ‘আফ্রিদি শেষ’ এই আওয়াজ কিন্তু উঠে গিয়েছিল।  মাঝেমধ্যে ব্যাট হাতে ঝলক দেখালেও বল হাতে ছিলেন পুরোই ব্যর্থ। পরশুর আগের ১০ ওয়ানডেতে ১৭.৭৫ গড়ে ১৪২ রান করলেও উইকেট নিতে পেরেছিলেন মাত্র ৩টি। সর্বশেষ ছয় ম্যাচে তো উইকেটই পাননি! সেই আফ্রিদি ব্যাট-বলে জ্বলে উঠলেন একসঙ্গে। ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে নাম তুললেন ইতিহাসের অনেকগুলো অধ্যায়ে।ডিসেম্বর-জানুয়ারিতে ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন। মার্চে দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরলেও চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে আবার বাদ। সর্বশেষ বাদ পড়াটাই বুঝি আঘাত করেছিল আফ্রিদির অহমে। সেটিতেই পরশু জ্বলেপুড়ে ছাই ওয়েস্ট ইন্ডিজ। যখন ব্যাটিং করতে নামেন, স্কোরবোর্ডে ২০.১ ওভারে ৫ উইকেটে ৪৭! এর পরও পাকিস্তান ২২৪ রান তুলতে পারে অধিনায়ক মিসবাহর সঙ্গে আফ্রিদির ১২০ রানের জুটির কল্যাণে। যেটি ছিল দুই প্রান্তে বিপরীত দুই ব্যাটিংয়ের প্রদর্শনী। আফ্রিদির ব্যাটে যখন চার-ছয়ের ফোয়ারা, ধৈর্যের প্রতিমূর্তি মিসবাহ করেছেন ১২১ বলে ৫২।ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শুরু থেকে শেষ একই তালে এগিয়েছে। ৭ রানে পড়েছে ৩ উইকেট। জনসন চার্লস ও ড্যারেন ব্রাভোকে ফেরান মোহাম্মদ ইরফান। মিসবাহর সরাসরি থ্রোতে গেইল রানআউট। ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিতীয়বারের মতো এক শর নিচে গুঁড়িয়ে দিতে এরপরই দৃশ্যপটে আবির্ভাব বোলার আফ্রিদির। শুরুটা সিমন্সকে দিয়ে। এরপর একে একে ফিরিয়েছেন ডোয়াইন ব্রাভো, পোলার্ড, স্যামুয়েলস, রোচ, নারাইন ও হোল্ডারকে। আফ্রিদি অবশ্য কৃতিত্ব দিলেন উইকেটকেও, ‘ওহ, ওয়াও, ওয়াও, ওয়াও, ওয়াও! আমার বোলিংয়ের জন্য কী পিচই না ছিল এটা। আমি স্রেফ বলটা জায়গামতো রেখেছি এবং তাতেই কাজ হয়েছে।’এই ম্যাচে দুই অধিনায়ক কী বলতে পারেন, তা অনুমান করাই যায়। আফ্রিদিই যে পার্থক্য গড়ে দিয়েছেন, সেই জানা কথাই বলেছেন মিসবাহ ও ব্রাভো। মিসবাহর আরেকটি কথা বুঝিয়ে দিয়েছে ব্যাটসম্যান আফ্রিদির মাহাত্ম্য, ‘ব্যাটের মাঝখানে বল লাগানোই কঠিন, এমন উইকেটে শহীদ ইচ্ছামতো চার-ছয় মেরে গেছে।’ ওয়েবসাইট।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৫০ ওভারে ২২৪/৯ (জামশেদ ৬, শেহজাদ ৫, হাফিজ ১, মিসবাহ ৫২, শফিক ০, উমর ১৯, আফ্রিদি ৭৬, রিয়াজ ৭, আজমল ১৫*, আলী ১১, ইরফান ৪*; হোল্ডার ৪/১৩, রোচ ২/৩৮,  ডোয়াইন ব্রাভো ২/৫২, পোলার্ড ১/২৫)। ওয়েস্ট ইন্ডিজ : ৪১ ওভারে ৯৮ (গেইল ১, চালর্স ০, ড্যারেন ব্রাভো ৫, স্যামুয়েলস ২৫, সিমন্স ১০, ডোয়াইন ব্রাভো ০, পোলার্ড ৩, স্যামি ২১*, রোচ ১, নারাইন ১৪, হোল্ডার ০;  আফ্রিদি ৭/১২, ইরফান ২/১৭)।

ফল: পাকিস্তান ১২৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: শহীদ আফ্রিদি।

ওয়ানডেতে সেরা বোলিং

                  প্রতিপক্ষ        ভেন্যু        তারিখ

চামিন্ডা ভাস (শ্রীলঙ্কা)         ৮-৩-১৯-৮         জিম্বাবুয়ে         কলম্বো         ৮ ডিসে. ২০০১

শহীদ আফ্রিদি (পাকিস্তান)        ৯-৩-১২-৭        ও. ইন্ডিজ        গায়ানা        ১৪ জুলাই ২০১৩

গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)         ৭-৪-১৫-৭         নামিবিয়া         পচেফস্ট্রুম         ২৭ ফেব্রু. ২০০৩

অ্যান্ডি বিকেল (অস্ট্রেলিয়া)         ১০-০-২০-৭         ইংল্যান্ড         পোর্ট এলিজাবেথ         ২ মার্চ ২০০৩

মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)         ১০-১-৩০-৭         ভারত         শারজা         ২৭ অক্টো. ২০০০

ওয়াকার ইউনুস (পাকিস্তান)         ১০-০-৩৬-৭         ইংল্যান্ড         হেডিংলি         ১৭ জুন ২০০১

আকিব জাভেদ (পাকিস্তান)         ১০-১-৩৭-৭         ভারত         শারজা         ২৫ অক্টো. ১৯৯১

উইনস্টন ডেভিস (ও. ইন্ডিজ)    ১০.৩-০-৫১-৭    অস্ট্রেলিয়া  হেডিংলি    ১১ জুন