আফ্রিদির মামলার শুনানি মুলতবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিসিবির শৃঙ্খলাবিষয়ক কমিটির বিরুদ্ধে শহীদ আফ্রিদির মামলার শুনানি ১৬ জুন পর্যন্ত স্থগিত করেছেন সিন্ধ হাইকোর্ট। এর আগে আফ্রিদির পিটিশনের পরিপ্রেক্ষিতে শৃঙ্খলাবিষয়ক কমিটির কার্যক্রম স্থগিত করেছিলেন কোর্ট এবং শুনানির দিন ধার্য করেছিলেন ৯ জুন। তবে কোর্টের স্থগিতাদেশ মানে এই নয় যে আফ্রিদির চুক্তি ও অনাপত্তিপত্র পুনর্বহাল হয়ে গেছে। সাবেক অধিনায়ককে তাই আপাতত মাঠের বাইরেই থাকতে হচ্ছে। এদিকে আফ্রিদির দুই আইনজীবী সৈয়দ আলী জাফর ও মাহমুদ মান্দভিওয়াল্লাহ পিসিবির কাছে লেখা এক চিঠিতে ঝামেলা মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন। তাঁদের দাবি, আফ্রিদি কোর্টে গেছেন শুধু ন্যায়বিচার পাওয়ার জন্য, শুনানির আগেই চুক্তি বাতিল করা ও অনাপত্তিপত্র না দেওয়ার প্রতিবাদে। ওয়েবসাইট।