আফ্রিদির সমর্থনে মিসবাহ
পাকিস্তান ক্রিকেটে যেন সুবাতাস বইছে। বোর্ড, ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্ব। বিশেষ করে যেখানে নেতৃত্বের দ্বন্দ্বই অন্যতম বৈশিষ্ট্য, সেখানে নতুন হাওয়াই বইয়ে দিলেন টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক।বিশ্বকাপে পাকিস্তান দলের অধিনায়কত্ব নিয়ে বিতর্ক চলছে। কেউ বলছেন, ওয়ানডে দলের অধিনায়ক শহীদ আফ্রিদির ওপরই বিশ্বকাপে আস্থা রাখা হোক। কেউ আবার বলছেন, আফ্রিদিকে সরিয়ে দায়িত্ব দেওয়া হোক মিসবাহকে। এই তপ্ত বিতর্কের মধ্যেই আফ্রিদির পাশে দাঁড়িয়েছেন প্রতিদ্বন্দ্বী মিসবাহ স্বয়ং! ‘শহীদ আফ্রিদি দলকে ভালো নেতৃত্ব দিচ্ছে। তার অধীনে খেলতে আপত্তি নেই আমাদের।’এরপর মিসবাহ বলেন, দল ভালো খেলছে। অধিনায়কত্ব যার কাছেই যাক, ক্রিকেটাররা দল ও দেশের জন্য খেলবে। ব্যাটসম্যানরা ভালো রান পাচ্ছে। বোলাররাও ভালো করছে। এটা অবশ্যই শুভ লক্ষণ।তরুণদের ভিড়ে জাতীয় দলে ঠাঁই হচ্ছিল না। এভাবে চলতে থাকলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন মিসবাহ—গত বছরের জুলাইয়ের ঘটনা এটি। সেই মিসবাহ এখন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক। আসন্ন বিশ্বকাপেও নেতৃত্ব যেতে পারে তাঁর কাঁধে। তবে অধিনায়কত্ব করার সুযোগ আসুক আর না আসুক, বিশ্বকাপে খেলতে পারলেই স্বপ্নপূরণ হবে বলে জানিয়ে রেখেছেন মিসবাহ। ওয়েবসাইট।