আফ্রিদির সেরা অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসিম আকরাম, মঈন খান ও ইনজামাম-উল হক—একজন বোলার, একজন উইকেটকিপার ও অন্যজন ব্যাটসম্যান। তিনজনের মধ্যে একটাই মিল—তাঁরা পাকিস্তানের অধিনায়ক ছিলেন এবং ছোট দৈর্ঘ্যের ক্রিকেটে পাকিস্তানের বর্তমান অধিনায়ক শহীদ আফ্রিদির চোখে সেরা তিন অধিনায়ক।এই তিনজন সম্পর্কে আফ্রিদি বলেছেন, ‘ওয়াসিম ভাইয়ের অধিনায়কত্বে আমি ক্রিকেটকে দারুণ উপভোগ করেছি। আর আমার পারফরম্যান্সও ভালো ছিল। মঈন ভাইও খুব ভালো ক্রিকেটার ও লড়াকু অধিনায়ক ছিলেন। ইনজি ভাইও ভালো ছিলেন। তাই আমি যেসব অধিনায়কের অধীনে খেলেছি, তাঁদের মধ্যে এই তিনজনই সেরা।’তবে আফ্রিদির একটা বিষয় নিয়ে কোনোই সন্দেহ নেই, সবচেয়ে প্রেরণাদায়ী কোচ ছিলেন প্রয়াত বব উলমার। খেলোয়াড়দের উদ্দীপনা ও আত্মবিশ্বাস বাড়ানোর সামর্থ্যের জন্য উলমারের ভূয়সী প্রশংসা করেছেন আফ্রিদি, ‘বব উলমারই সেরা কোচ। তাঁর কোচিং পদ্ধতি দারুণ ছিল। যখন কোনো খেলোয়াড় ভালো করত না, বব উলমার খেলোয়াড়টির সঙ্গে বসতেন, অনানুষ্ঠানিকভাবে কথা বলতেন। তিনি এগুলো করতেন, যাতে কোনো খেলোয়াড়ের আত্মবিশ্বাস কমে না যায় এবং খেলোয়াড়টি যাতে ভেঙে না পড়ে।’অধিনায়কত্ব উপভোগ করলেও এটাকে খুব কঠিন কাজ বলেই মানেন আফ্রিদি। আর এই কঠিন কাজটি করতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া আফ্রিদি আজ বোশেজোয় টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেবেন। টি-টোয়েন্টিতে এই প্রথম মুখোমুখি হচ্ছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। ওয়েবসাইট।