আফ্রিদির হাতেই শেষ আফগানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বল হাতে নিয়েছেন ৫ উইকেট। তবে ব্যাট করতে নামা লাগেনি শহীদ আফ্রিদির। ইমরান ফরহাত (৫২) ও ইউনুস খানের (৭০*) হাফ সেঞ্চুরিতে আফগানিস্তানের তোলা ১৯৫ রান ৭ উইকেট হাতে রেখেই টপকে গেছে পাকিস্তান। টেস্ট খেলুুড়ে দেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকের শুরুটা অবশ্য দারুণ হয়েছিল আফগানিস্তানের। শারজায় কাল টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ ওভার শেষে আফগানিস্তানের রান ৫৪/১। নিঃশঙ্কচিত্তে ব্যাট করছিলেন করিম সাদিক ও মোহাম্মদ শাহজাদ। দশম ওভারে বোলিংয়ে এসেই শাহজাদকে ফেরান আফ্রিদি। পরের পাঁচটি উইকেটের চারটিই নিয়েছেন ম্যাচসেরা হওয়া এই লেগ স্পিনার। ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে আটবার ৫ উইকেট পেলেন আফ্রিদি। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরআফগানিস্তান: ৪৮.৩ ওভারে ১৯৫ (সাদিক ৪০, নূর ৯, শাহজাদ ২০, মঙ্গল ১১, নবী ৩৭, নাইব ৭, শেনাওয়ারি ৩২, আশরাফ ১২, দাওলাত ১২, হামজা ০, শাপুর ২*; আফ্রিদি ৫/৩৬, গুল ২/৩০, রিয়াজ ২/৩৭, আজমল ০/৩২, হাফিজ ০/২৮, মালিক ০/২৩)। পাকিস্তান: ৩৭.১ ওভারে ১৯৮/৩ (হাফিজ ৮, ফরহাত ৫২, শফিক ২০, ইউনুস ৭০*, মিসবাহ ৪০*; দাওলাত ২/৩৮, শেনাওয়ারি ১/২২)।ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী।