আফ্রিদির ৩০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু জয়ের দিন একটা ব্যক্তিগত মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন শহীদ আফ্রিদি। লর্ডসের ওয়ানডেটি ছিল তাঁর ৩০০তম ম্যাচ। তৃতীয় পাকিস্তানি হিসেবে ওয়ানডেতে ৩০০ ম্যাচের মাইলফলক ছুঁলেন এই অলরাউন্ডার। অবশ্য পাকিস্তানের হয়ে আফ্রিদি ম্যাচ খেলেছেন ২৯৫টি, বাকি পাঁচটি ম্যাচ বিশ্ব ও এশিয়া একাদশের হয়ে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ওয়ানডে খেলার রেকর্ডটি ইনজামাম-উল হকের (৩৭৫টি)। দুইয়ে আছেন ওয়াসিম আকরাম (৩৫৬)। সব দেশ মিলে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডের তালিকায় ইনজামাম আছেন তিনে। এক আর দুই নম্বর জায়গাটি নিয়ে ইঁদুর-বিড়াল খেলা চলছে সনাৎ জয়াসুরিয়া আর শচীন টেন্ডুলকারের। জয়াসুরিয়া খেলেছেন ৪৪৪টি, টেন্ডুলকার ৪৪২। তবে জাতীয় দলে জয়াসুরিয়া ব্রাত্য হয়ে পড়েছেন। আর আগামী বিশ্বকাপের দলে অপরিহার্য অংশ টেন্ডুলকার। কে জানে, ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটাও টেন্ডুলকার নিজের করে নেন কি না।