আবদুল হামিদ স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া ধারাভাষ্যকার আবদুল হামিদের মৃত্যুতে স্মরণসভা ও ইফতারের আয়োজন করে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত স্মরণসভায় বক্তারা বাংলাদেশের ধারাভাষ্যের এই পথিকৃতের জীবনের স্মৃতিচারণা করেন। সভায় স্মৃতিচারণা করেন সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, প্রবীণ ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান, ধারাভাষ্যকার মনজুর হাসান মিন্টু, আলফাজউদ্দিন আহমেদ, মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী প্রমুখ। ক্যানসারের কাছে পরাজিত হয়ে গত ৪ আগস্ট মারা যান আবদুল হামিদ।