আবদুল হামিদ স্মরণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত ক্রীড়া ধারাভাষ্যকার আবদুল হামিদের স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরাম ও স্পোর্টস ভিশন। আগামীকাল বিকেল চারটায় স্মরণসভাটি হবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ্-বাংলা অডিটোরিয়ামে। ক্যানসারে আক্রান্ত আবদুল হামিদ মারা যান গত ৪ আগস্ট। বিজ্ঞপ্তি।