আবদুল হামিদকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলায় ক্রীড়া ধারাভাষ্যের পথিকৃৎ প্রয়াত আবদুল হামিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই ভবনে কাল এক স্মরণসভা হলো। আলোচনায় অংশ নেন চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাসুদ, প্রধান কন্ট্রোলার (প্রেজেন্টেশন) মহসীন রেজা, স্থপতি মোবাশ্বের হোসেন, ক্রীড়া সংগঠক আনিসুর রহমান, সাবেক ক্রিকেটার এ এস এম ফারুক, সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, ক্রীড়া সাংবাদিক রানা হাসান, মোস্তফা মামুন, এভারেস্টজয়ী এম এ মুহিত, আবদুল হামিদের ছেলে রওনক প্রমুখ। আলোচকেরা বলেন, অসাধারণ মানবিক গুণাবলির অধিকারী আবদুল হামিদের মতো একজন মানুষকে হারিয়েছে দেশের ক্রীড়াঙ্গন। বিজ্ঞপ্তি।