আবদুল হামিদের মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ছিল বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির আজীবন সদস্য ও ধারাভাষ্যকার আবদুল হামিদের প্রথম মৃত্যুবার্ষিকী। আর ৮ আগস্ট সমিতির সাবেক সভাপতি আতাউল হক মল্লিকের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী কমিটি কাল ইফতারের আগে দোয়া মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন সমিতির যুক্তরাষ্ট্রপ্রবাসী সদস্য জিয়াউল করিম (লোটাস)।—বিজ্ঞপ্তি