আবার অধিনায়ক পরিবর্তন রাজশাহীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক পরিবর্তন করেই চলেছে দুরন্ত রাজশাহী। সর্বশেষ, আজ শনিবার নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান চামারা কাপুগেদারার কাঁধে। এ নিয়ে বিপিএলের সাত ম্যাচে তিনজন ভিন্ন অধিনায়ক নিয়ে মাঠে নামল রাজশাহী।প্রথম দুই ম্যাচে রাজশাহীকে নেতৃত্ব দেন তামিম ইকবাল। তৃতীয় ম্যাচে দায়িত্ব তুলে দেওয়া হয় জহুরুল ইসলামের হাতে। টানা চার ম্যাচ জহুরুল দলকে নেতৃত্ব দেওয়ার পর রাজশাহী আজ বরিশাল বার্নার্সের বিপক্ষে খেলছে কাপুগেদারার অধিনায়কত্বে। দুরন্ত রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে, নেতৃত্ব থেকে জহুরুলকে সরিয়ে দেওয়া হয়নি। জহুরুল অধিনায়কত্ব করতে চাইছেন না বলেই কাপুগেদারাকে দায়িত্ব দেওয়া হয়েছে।জহুরুলের অধিনায়কত্বে চার ম্যাচে কেবল একটিতে জয় পায় রাজশাহী। অন্যদিকে, তামিমের নেতৃত্বে খেলা দুই ম্যাচে জয় আসে একটিতে। সব মিলিয়ে ৬ ম্যাচে অর্জন ৪ পয়েন্ট। এখন পর্যন্ত বিপিএলের পয়েন্ট তালিকায় রাজশাহীর অবস্থান সবার নিচে।