আবার আবিদাল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে দলের গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে ফেলতে হচ্ছে বার্সেলোনাকে। যকৃত্ প্রতিস্থাপন করাতে হচ্ছে এরিক আবিদালকে। বার্সার ওয়েবসাইটে জানানো হয়েছে, শিগগিরই প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করাতে হবে এই ডিফেন্ডারকে। গত বছরের মার্চে যকৃতের টিউমার অপসারণ করা হয় আবিদালের। তখনই জানানো হয়েছিল, যকৃত্ প্রতিস্থাপনও লাগতে পারে। আবিদাল আবার কবে মাঠে ফিরবেন, তা বলা হয়নি। তবে এই মৌসুমে না-ফেরার সম্ভাবনাই বেশি। হয়তো ফ্রান্সের হয়ে খেলতে পারবেন না ইউরো চ্যাম্পিয়নশিপও। রয়টার্স।