প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠ আর রাজনীতির ময়দান এক নয়! প্রথম আফ্রিকান ফুটবলার হিসেবে ১৯৯৫ সালে ব্যালন ডি’অর জিতেছেন। জিতেছেন ফিফা বর্ষসেরার খেতাবও। কিন্তু মাঠের এই সাফল্যই তো রাজনীতিতে সাফল্যের গ্যারান্টি দেয় না! ২০০৫ সালে লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন জর্জ উইয়াহ্। ২০১১ সালে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করেও হেরেছেন। তবে হাল ছেড়ে দেওয়ার পাত্র নন এসি মিলান, চেলসি ও ম্যানচেস্টার সিটিতে খেলা উইয়াহ্। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস ফর ডেমোক্রেটিক চেঞ্জের (সিডিসি) নেতা উইয়াহ্ আবার প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন। ২০১৭ সালের লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন পরশু। এএফপি।