প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উল্কি আর উল্কি। পুরো শরীরেই বিচিত্র সব উল্কি করিয়েছেন আগে। ডেভিড বেকহামকে শেষ পর্যন্ত নিজের ডান হাতের কনিষ্ঠ আঙুলকেই বেছে নিতে হলো নতুন উল্কির জন্য। ‘৯৯’ লেখা উল্কির এই ছবি নিজে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ‘৯৯’ সংখ্যাটা শুনলেই অনেকের ম্যানচেস্টার ইউনাইটেডের বিখ্যাত সেই ‘ট্রেবলের’ কথা মনে পড়ে যাবে। ক্লাব ক্যারিয়ারে বেকহাম নিজের সেরা বছরটা কাটিয়েছিলেন ১৯৯৯ সালেই। তবে বছরটা আরেকটা কারণেও সাবেক এই ইংলিশ মিডফিল্ডারের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ওই বছরেই অনেক দিন মন দেওয়া-নেওয়ার পর প্রেমিকা ভিক্টোরিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। অনেক ঝড়ঝাপ্টা সামলে এখনো টিকে আছে দুজনের সংসার। ৯৯ সংখ্যাটা তো বেকহামের জীবনে বিশেষ কিছুই!
মেইল অনলাইন।