আবার এক নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে হচ্ছিল একটা আক্ষেপ নিয়েই হয়তো ক্যারিয়ার শেষ করবেন রজার ফেদেরার। আক্ষেপটা গ্র্যান্ড স্লাম জয়ের নয়। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড তো সেই কবেই নিজের করে নিয়েছেন সুইস গ্রেট। আক্ষেপটা হতো র‌্যাঙ্কিং নিয়ে। টানা সবচেয়ে বেশি সময় (২৩৭ সপ্তাহ) এক নম্বরে থাকার রেকর্ডটা তাঁরই। কিন্তু সবচেয়ে বেশি সপ্তাহে শীর্ষে থাকার রেকর্ড থেকে যে মাত্র এক সপ্তাহ দূরে থমকে ছিলেন। ২০১০ সালের জুনে রাফায়েল নাদালের কাছে দ্বিতীয়বার শীর্ষস্থান খোয়ানোর আগে দুবারে মোট ২৮৫ সপ্তাহ শীর্ষে ছিলেন ফেদেরার। তাঁর ‘আদর্শ’ পিট সাম্প্রাসের চেয়ে এক সপ্তাহ কম। এরপর গত দুই বছরে নাদাল-জোকোভিচরা এমনই খেলতে থাকলেন যে এক নম্বর দূরে থাক, ফেদেরার আবার গ্র্যান্ড স্লাম জিতবেন এটাই অনেকে ভাবতে পারেননি।কিন্তু রাজকীয় প্রত্যাবর্তন ঘটল তাঁর। উইম্বলডন জিতলেন, ফিরে পেলেন সেই জায়গাটা যেখানে তাঁকেই সবচেয়ে ভালো মানায়। এক নম্বর হয়েই ছুঁয়ে ফেললেন সাম্প্রাসের ২৮৬ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ড। এবং নিশ্চিতভাবেই আগামী সোমবার সাম্প্রাসকে টপকে যাচ্ছেন ৩০ বছর বয়সী ফেদেরার। ২০০৪ সালের ২ ফেব্রুয়ারি প্রথম এক নম্বর হওয়ার পর ২০০৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত ২৩৭ সপ্তাহ সেটি ধরে রেখেছিলেন ফেদেরার। ৩০ ছাড়ানো এক নম্বরও এই নিয়ে দ্বিতীয়বার দেখল পুরুষ টেনিস। আন্দ্রে আগাসী ৩৩ বছর বয়সে হয়েছিলেন এক নম্বর। ওয়েবসাইট।