আবার এনএসসির প্রতিভা অন্বেষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিভা অন্বেষণ কর্মসূচি নিয়ে আবার মাঠে নেমেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এক বছর পর এই কর্মসসূচিতে ফিরছে তারা, যা এ মাসেই শুরু হওয়ার কথা। আগেরবার ৪৬ জেলায় খেলোয়াড় বাছাই করা হয় ১৯টি খেলায়। এবার জেলার সংখ্যা ২৬টি। খেলাও কমে এসেছে সাতটিতে। অ্যাথলেটিকস, সাঁতার, ভলিবল, কাবাডি, দাবা, ব্যাডমিন্টনের পাশাপাশি এবার প্রথমবারের মতো প্রতিভা খোঁজা হবে বধির দাবাতেও। বেশি টাকা পাওয়া গেলে এই আয়োজনের ব্যাপ্তি বাড়ানোর পরিকল্পনা আছে এনএসসির। ক্রীড়া প্রসারে এটি এনএসসির প্রশংসনীয় উদ্যোগ। তবে বিভিন্ন সময় এই আয়োজনের সফলতা নিয়ে প্রশ্ন ছিল। টাকার ষোল আনা সঠিক ব্যবহার অতীতে হয়নি বলে অভিযোগও শোনা গেছে।