আবার ওয়ার্নার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টস করার জন্য তৈরি দুই অধিনায়ক। কিন্তু একজন ক্রিকেটার লাপাত্তা। মিনিট পঁচিশেক অপেক্ষা করা হলো। কিন্তু ক্রিকেটারটি আর এলেনই না। শেষ পর্যন্ত ১০ জনকে নিয়েই সারা দিন ফিল্ডিং করতে হলো দলটাকে। কাণ্ডটা করেছেন ডেভিড ওয়ার্নার! ইদানীং বিতর্ক আর ওয়ার্নার যেন দুজনে দুজনার। ইংল্যান্ড ব্যাটসমস্যান জো রুটকে পানশালায় ঘুষি মেরে তো তোলপাড়ই ফেলে দিয়েছিলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান। সাম্প্রতিক কাণ্ডটা অবশ্য সিডনির গ্রেড ক্রিকেটে। ক্লাব দল র্যান্ডউইক পিটারশ্যামের হয়ে খেলার কথা ছিল ওয়ার্নারের। খেলতে না যাওয়ায় এখন নিউ সাউথ ওয়েলস রাজ্য দল তাঁকে নিষিদ্ধ করতে পারে। ওয়েবসাইট।