আবার কসমসে পেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় কুড়ি বছর হলো আমেরিকার ফুটবলে নেই নিউইয়র্ক কসমসের নাম। পেলেও এই ক্লাবটা ছেড়ে এসেছেন প্রায় ৩০ বছর হলো। তবে কসমসের সঙ্গে আবার গাঁটছড়া বাঁধছেন পেলে। উদ্দেশ্য, আমেরিকার ফুটবলে বিলুপ্ত ডাইনোসর হয়ে যাওয়া দলটিকে জাগিয়ে তোলা।উত্তর আমেরিকান সকার লিগের (এনএএসএল) ক্লাব নিউইয়র্ক কসমস ১৯৮৪-৮৫ মৌসুমে সদস্য হয়েছিল মেজর ইনডোর সকার লিগের। কিন্তু মাঠে দর্শক কম হওয়ার কারণে ৩৩ ম্যাচ পর নিজেদের সদস্যপদ তুলে নেয় ক্লাবটি। এর পর থেকেই ধীরে ধীরে হারিয়ে যায় তারা।কিন্তু আমেরিকায় ‘সকারে’র ছবিটা আর আগের মতো নেই। খেলাটি নিয়ে মার্কিনদের মধ্যে দারুণ আগ্রহ। বিশ্বকাপেও এবার সমীহ আদায় করে নিয়েছে যুক্তরাষ্ট্র দলটি। বেকহাম-অঁরিদের মতো তারকারাও খেলছেন। সবচেয়ে বড় কথা হলো, ফুটবল এখন আমেরিকাতেও ব্যবসায়িকভাবে অনেক লাভজনক।কসমসকে আবার আমেরিকার ফুটবলে জোয়ার আনার চেষ্টা করছেন টটেনহাম হটস্পারের সাবেক সহসভাপতি পল কেমসলি। এর মধ্যে আসল কাজটাই তিনি করেছেন প্রথম দিকে। পেলের মতো ব্যক্তিত্বকে ডেকে এনেছেন আবার পুরোনো সম্পর্ক ঝালিয়ে নিতে। ক্লাবটিতে পেলের এখনকার ভূমিকা কী হবে, সেটি পরিষ্কার নয়। হয়তো ক্লাবের সম্মানসূচক সভাপতির দায়িত্ব নিতে পারেন এই কিংবদন্তি। তরুণ ফুটবলারদের তুলে আনার দিকেও নজর দিচ্ছে কসমস। পেলে বলেছেন, ‘আমরা আপাতত ভিত্তি নিয়েই কাজ করব, নতুন প্রজন্ম মানেই আমাদের পরিবারের অংশ।’ ওয়েবসাইট।