প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতে শপথ নিয়া মিথ্যা বলার ও বিচারপ্রক্রিয়া প্রভাবিত করার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন গত মাসে। কিন্তু আবারও কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে ক্রিস কেয়ার্নসকে। আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদিই কেয়ার্নসের ধাপ্পাবাজির জন্য ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে যাচ্ছেন লন্ডন হাইকোর্টে। সে ক্ষেত্রে ১৫ লাখ পাউন্ড জরিমানা দিতে হতে পারে সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডারকে। ২০১২ সালে মোদিই প্রথম কেয়ার্নসের ম্যাচ পাতানোর ব্যাপারে সংশ্লিষ্টতার কথা জানিয়েছিলেন। আগে যে দুজনের সাক্ষ্যের ভিত্তিতে কেয়ার্নসের দিকে তির ছুটেছিল, সেই লু ভিনসেন্ট ও ব্রেন্ডন ম্যাককালামের সাক্ষ্যও আবার নেওয়া হতে পারে। এনডিটিভি।