আবার ক্রিকেট মাঠে ক্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌরভ গাঙ্গুলীকে দেখে তিনি অনুপ্রাণিত। তাই জানিয়েছিলেন আবারও প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরবেন। এবার সত্যি সত্যিই প্রথম শ্রেণীর ক্রিকেটে ফেরার পথে প্রথম পা ফেলতে যাচ্ছেন ৪৯ বছর বয়সী মার্টিন ক্রো। ইনজুরির কাছে হেরে ১৯৯৫ সালে অবসর নেওয়ার আগে সাবেক এই টেস্ট তারকা খেলেছেন ৭৭টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে। আজ অকল্যান্ডে দ্বিতীয় বিভাগ ক্রিকেটে খেলতে নামছেন তিনি কর্নওয়াল ক্লাবের হয়ে, প্রতিপক্ষ প্যাপাটোটো। ওয়েবসাইট।