আবার চ্যাম্পিয়ন বিমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই ১৯৮০ সাল থেকে শুরু। এরপর প্রথম বিভাগ দাবায় যেন চ্যাম্পিয়নের সমার্থক শব্দই হয়ে উঠেছে বিমান। কাল শেষ রাউন্ডের খেলায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৪-০ পয়েন্টে হারিয়ে জিতল ১৫ বারের মতো শিরোপা। ১১ খেলায় ২১ পয়েন্ট পেয়েছে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের দল। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে রানার্সআপ ডেসটিনি। তৃতীয় হওয়া তিতাস ক্লাবের পয়েন্ট ১৭। চতুর্থ হয়েছে নারায়ণগঞ্জ প্রিতম প্রিজম চেস ক্লাব (১৪ পয়েন্ট)।