আবার ছয় ছক্কা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় ছক্কার দুঃস্বপ্ন বুঝি আবার ফিরে আসছে স্টুয়ার্ট ব্রডের জীবনে! ব্রডের বিপক্ষে ব্যাট হাতে নামার আগে সেই হুমকিই দিয়ে রেখেছেন একজন। হুমকিটা বাস্তবে রূপ পেলে ব্রডের জন্য তা হবে যুবরাজ সিংয়ের ছয় ছক্কার চেয়েও ভয়ংকর দুঃস্বপ্ন। এই হুমকিদাতার বয়স ৪৮। তার চেয়েও বড় কথা, তিনি আদতে ক্রিকেটারই নন! একটি দাতব্য প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের জন্য ব্রডের ছয়টি বল খেলবেন জনপ্রিয় টিভি উপস্থাপক পিয়ার্স মরগান। টুইটারে ব্রডের ছয় ছক্কার ভিডিও পোস্ট করে মরগান জানিয়ে রেখেছেন, এমন একটা ভিডিও আবারও তৈরি হতে যাচ্ছে! ওয়েবসাইট।