আবার জরিমানা ধোনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মৌসুমের প্রথম ম্যাচেই মহেন্দ্র সিং ধোনিকে তাড়া করতে শুরু করল সেই পুরোনো ভূত। মন্থর ওভার রেটের কারণে এ বছর ইতিমধ্যেই দুই দফায় নিষিদ্ধ হতে হয়েছে। এগিয়ে গেলেন আরেক দফা নিষিদ্ধ হওয়ার পথে। পরশু হাম্বানটোটায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারত অধিনায়ককে। এছাড়া ভারতীয় দলের বাকি সবাইকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১০ শতাংশ। নিয়ম অনুযায়ী এক বছরের মধ্যে আরেকবার মন্থর ওভার রেটের কারণে দোষী হলেই এক ম্যাচ নিষিদ্ধ হতে হবে ধোনিকে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্ট ও ফেব্রুয়ারিতে ভিবি সিরিজের এক ম্যাচে নিষিদ্ধ করা হয়েছিল ধোনিকে। ২১ রানে জিতে নতুন মৌসুমের শুরুটা অবশ্য ভালোই করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ হারার পর শ্রীলঙ্কা হারিয়েছে নুয়ান কুলাসেকারাকেও। পরশুর ম্যাচে বীরেন্দর শেবাগের ক্যাচ নিতে গিয়ে কুঁচকির চোটে দ্বিতীয় স্পেলে আর বোলিং করতে পারেননি এই পেসার। ম্যাচ শেষে মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, সিরিজ থেকেও ছিটকে গেছেন কুলাসেকারা। ওয়েবসাইট।