আবার জিতলেন সেমেনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ধাক্কায় টাইমিং প্রায় ২ সেকেন্ড কমিয়ে আনলেন কাস্টার সেমেনিয়া। ১১ মাস পর ১৪ জুলাই ট্র্যাকে ফিরেছিলেন ফিনল্যান্ডের লাপ্পিনরান্টা মিটে। ফিরেই ৮০০ মিটার জিতেছিলেন ২ মিনিট ৪.২২ সেকেন্ড সময় নিয়ে। জয় পেলেন দ্বিতীয়বার ট্র্যাকে নেমেও, পরশু ফিনল্যান্ডের লাপিনলাতি মিটে জিতেছেন ২ মিনিট ২.৪২ সেকেন্ড সময় নিয়ে। ৮০০ মিটারের বিশ্ব চ্যাম্পিয়ন অবশ্য সেরা টাইমিং থেকে এখনো অনেক দূরে। তার পরও জিতেছেন সহজেই। দ্বিতীয় হওয়া সুইডেনের সোফিয়া ওবার্গ সময় নিয়েছেন ২ মিনিট ৪.২৭ সেকেন্ড, তাঁর চেয়ে দশমিক ১৪ সেকেন্ড সময় বেশি নিয়ে তৃতীয় রাশিয়ার আনা ভারখোবস্কায়া।গত আগস্টে বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৮০০ মিটার জিতেছিলেন ১ মিনিট ৫৫.৪৫ সেকেন্ড সময় নিয়ে। সেমেনিয়ার নারীত্ব নিয়ে বিতর্কের শুরু এর পর থেকেই। ১১ মাসের অসংখ্য বিতর্কের পর ৬ জুলাই সেমেনিয়াকে ‘নারী’ হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক অ্যাথলেটিকসের সর্বোচ্চ সংস্থা আইএএএফ। আগস্টের শেষ দিকে আর সেপ্টেম্বরের শুরুতে ইউরোপের আরও কয়েকটি মিটে দৌড়াবেন দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেট। তারপর নিজের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন অক্টোবরের দিল্লি কমনওয়েলথ গেমসে অংশ নেবেন কি না। এএফপি।