আবার জুটি বাঁধবেন জেরার্ড-ল্যাম্পার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার তাঁরা। কিন্তু জাতীয় দলে জুটি বেঁধে খেলতে গেলেই কোথায় যেন সমস্যা হয়ে যায়। ইংল্যান্ডের হয়ে অনেকবার জুটি বেঁধেছেন তাঁরা। কিন্তু সফলতা নেই বললেই চলে। কিন্তু দুই বছর পর বিশ্বকাপে আবারও জুটি বাঁধতে হচ্ছে জেরার্ড-ল্যাম্পার্ডকে। আঘাত পাওয়া বেরির বদলে মাঠের বাঁ-দিকে স্টিফেন জেরার্ডের সঙ্গে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে খেলাতে চাইছেন কোচ ফ্যাবিও ক্যাপেলো।গত মাসে গোড়ালিতে চোট পাওয়া বেরি এখন ইংল্যান্ডের অন্যতম সেরা শক্তি। ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার গতকাল শনিবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন। কিন্তু বেরিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না ইংল্যান্ড কোচ। পুরোপুরি সুস্থ হলে তবেই এই মিডফিল্ডারকে মাঠে নামাবেন ক্যাপেলো।বেরি থাকছেন না বলে ল্যাম্পার্ড নিশ্চিত, জেরার্ডের সঙ্গে আবার জুটি বাঁধতে হবে তাঁকে। তবে অতীতের ব্যর্থতার অভিযোগ শুনতে শুনতে বিরক্ত ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার। ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পে গতকাল শনিবার রয়টার্সকে ক্ষুব্ধ ল্যাম্পার্ড বলেন, ‘বিষয়টি নিয়ে আমি অনেক বেশি বিরক্ত। এ নিয়ে অনেক কথা হয়েছে। জেরার্ডের সঙ্গে জুটি বাঁধা আমার সিদ্ধান্ত নয়। ক্যাপেলোর সিদ্ধান্ত অনুসারেই খেলি আমরা।’ এরপরই তিনি প্রশ্ন তোলেন, ‘প্রায় দুই বছর এ জায়গাটিতে আমি খেলিনি। খারাপ করার জন্য এ বিরতি যথেষ্ট নয় কি?’ক্ষোভের পর অতীতকে পেছনে ফেলে এবার সফল হওয়ার আত্মবিশ্বাসও জানিয়েছে রেখেছেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার। ল্যাম্পার্ড বলছেন, ‘আমরা পারব। ক্লাবে আমরা ভালো খেলি। বিশ্বকাপে ভালো না করার কোনো কারণ নেই। আমরা দুজনই নতুন করে জুটি বাঁধার সিদ্ধান্তটি ইতিবাচক হিসেবে দেখছি।’